মাদক প্রতিরোধে মাদকের মূল হোতাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। কঠোর আইন করা এবং সীমান্তে বিজিবির নজরদারি বৃদ্ধি করার দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক বিরোধী বিক্ষোভ মিছিল করা হয়েছে।
শনিবার বিকালে পৌর শহরের শহীদ স্মৃতি সরকারি কলেজ মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের সড়ক বাজার হয়ে রেলওয়ে স্টেশনের সামনে থেকে ঘুরে পৌর মুক্ত মঞ্চের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। যুব সমাজের আহবানে মাদক বিরোধী বিক্ষোভ মিছিলে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা বয়সী অর্ধ শতাধিক মানুষ অংশ নেয়।
বক্তারা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে । আখাউড়াকে মাদকমুক্ত করতে হবে। বক্তারা মাদক বিরোধী অভিযান জোরদার করার দাবী জানান। বলেন, মাদকের গড ফাদারদের আইনের আওতায় আনতে হবো।
এসময় বক্তব্য রাখেন জাসদ একাংশের সেক্রেটারি জালাল উদ্দীন জালু, মাওঃ ইয়াকুব আলী, সাবেক পৌর কাউন্সিলর ইবরাহিম মিয়া সুজন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শেখ আসিফ, সাংবাদিক মোঃ জুয়েল, ঐক্যবদ্ধ আখাউড়ার উদ্যোক্তা আমজাদ হোসেন, আব্দুস সামাদ প্রমুখ।