ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেনাপোলে দর্শকনন্দিত বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪ বছরে পদার্পণ উৎসব উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে গতকাল শনিবার (৪ জুলাই) বিকাল ৫ টায় প্রেসক্লাব বেনাপোলের অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাব বেনাপোলের সভাপতি ও এনটিভির বেনাপোল প্রতিনিধি মহসিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল বন্দরের ডিরেক্টর শামীম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসারের পক্ষে সুবেদার রবিউল ইসলাম, বেনাপোল ইমিগ্রেশন পুলিশের সেকেন্ড অফিসার বাবুল আক্তার,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক ও শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সহিদ আলী।
এসময় প্রধান অতিথি শামীম হোসেন- নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সংবাদ উপস্থাপনায় এনটিভি প্রশংসা করেন এবং এনটিভির উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক বাংলাদেশ প্রতিদিনের বকুল মাহাবুব, দৈনিক ইত্তেফাকের শাহাজান সবুজ, দৈনিক সমকালের সাজেদুর রহমান, সময় টিভির আজিজুল হক, ইনডিপেনডেন্ট টেলিভিশনের আব্দুর রহিম, বাংলা ট্রিবিউনের সেলিম রেজা, এসএ টিভির নাসির উদ্দিন, এশিয়ান টিভির মিলন খান, আনন্দ টিভির আইয়ুব হোসেন পক্ষী, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, দৈনিক খবরের কাগজের নজরুল ইসলাম,দৈনিক গণমুক্তির আব্দুস সবুর টিটো, দৈনিক সংগ্রামের মশিয়ার রহমান, বিডি খবরের সাংবাদিক সাহাবুদ্দিন, দৈনিক ভোরের চেতনার আলমগীর হোসেন ও দৈনিক যশোর বার্তার আতিকুজ্জামান রিমু প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন- বার্তাকণ্ঠের আলাউদ্দিন লিটন, সাংবাদিক শাহিন ও রায়হান সোবাহানসহ অন্যান্যরা।