ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

author
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৮:৩১
ad003
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৫-২৬ অর্থবছরে খরিপ-২ এর মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধান বীজ ও  রাসায়নিক সার  বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। 

আজ রোববার (৫ জুলাই) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে সরকারি প্রণোদনার বীজ ও সার বিতরণ উদ্বোধন করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, ২০২৫-২৬ অর্থবছরে রোপা-আমন ধান চাষাবাদের মৌসুমে উপজেলার ১ হাজার ৮শত  জন উপকারভোগী কৃষকের মাঝে বিনামূল্যে ৫ কেজি করে বীজ ও ১০ কেজি করে এমওপি ও ডিএপি সার বিতরণ করা হবে। এছাড়াও ৬শত জন কৃষককে মাঝে গীষ্মকালীন শাক সবজি বীজ,  হাইব্রিড মরিচের চারা, লেবুর চারা ও বিভিন্ন জাতের গাছের চারা সাথে জৈব ও রাসায়নিক সার বিতরণ করা হবে। 

বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইসলাম উদ্দিন,স্বাগতম বক্তব্য রাখেন কৃষি অফিসার কাউসার আহমেদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলার বিএনপি আহ্বায়ক আবু হুরায়রা ছাদ, যুগ্ম আহবায়ক এম এ মুকিত, যুগ্ম আহবায়ক আব্দুস সুবহান, পৌর বিএনপির আহবায়ক সালাউদ্দিন মিঠু, যুগ্ম আহবায়ক সামছুল হক, কৃষক আলতাব আলী প্রমুখ। এসময় কৃষি উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষকেরা উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT