ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের চন্দনাইশে ৮ দিনব্যাপী মেলার ঘোষণা ঘিরে প্রশ্ন, প্রশাসনের অনুমতি নিয়ে জনমনে কৌতূহল

author
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৮:৩৭
ad003
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার জামিরজুরি এলাকার আলোকিত কনভেনশন সেন্টারে ৮ দিনব্যাপী একটি মেলার ঘোষণা ঘিরে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

বর্তমানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধবার্ষিক পরীক্ষা এবং সারা দেশে এইচএসসি পরীক্ষা চলমান। এমন সময়ে মহাসড়কের পাশে দীর্ঘদিনব্যাপী মেলার আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

স্থানীয়দের প্রশ্ন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে এ ধরনের জনসমাগমপূর্ণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়েছে কি না। বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা অনুমতির তথ্য প্রকাশ্যে জানা যায়নি।

সচেতন মহলের দাবি, পরীক্ষার সময় শিক্ষার্থীদের নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করা এবং যানজট ও জননিরাপত্তার বিষয় বিবেচনায় প্রশাসনের উচিত বিষয়টি খতিয়ে দেখা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT