ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মধুখালীতে পুলিশের উদ্যোগে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত

author
মধুখালি প্রতিনিধি

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৯:০৩
ad003
ফরিদপুরের মধুখালীতে মাদক, ইভটিজিং, অনলাইন জুয়া, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও আত্মহত্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৪ জুলাই) বিকাল ৩ টা হতে মেগচামী ইউনিয়নের যাদবপুর গ্রামে কালী মন্দির প্রাঙ্গণে মধুখালী থানা পুলিশের আয়োজনে এই বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। 

নিখিল দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপি'র সভাপতি শাহবুদ্দিন আহমেদ সতেজ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কে এম রফিকুল ইসলাম, সাইফুল শিকদারের উপস্থাপনায় বক্তব্য রাখেন মেগচামী  ইউনিয়নের চেয়ারম্যান সাব্বির উদ্দিন সাব্বির, মধুখালী থানার সাব ইন্সপেক্টর আব্দুল লতিফ, বিএনপি নেতা শাহিন মিয়া ( ভিপি ) জামালপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মীর মনিরুজ্জামান বাবু, মেগচামী ইউনিয়ন বিএনপি'র সাবেক সাধারণ সম্পাদক ডিআই মৃধা, মিজানুর রহমান, কামালদিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী কামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাসের টিটু,পৌর যুবদলের সি: যুগ্ম আহবায়ক মাহবুব তালুকদার সহ অন্যরা । 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT