ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‎কাশিমপুরে নিটিং কারখানায় হামলা- ৭০ লক্ষ টাকার মালামাল লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

author
‎ ‎কাশিমপুর-কোনাবাড়ী(গাজীপুর) প্রতিনিধি ‎

প্রকাশিত : ৫ জুলাই, ২০২৬ সকাল ৯:২০
ad003
গাজীপুরের কাশিমপুরে রমজান আলীর বিরুদ্ধে ৫০ লাখ টাকা চাঁদা দাবী এবং নিটিং কারখানায় হামলা, ভাংচুর ও প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুটপাটের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুর রউফ খান। 

অভিযুক্ত রমজান আলী গাজীপুর মহানগরের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর এলাকার মৃত আবেদ আলীর পুত্র।আজ রোববার(৫ জুলাই-২০২৬) বেলা ১২ টায়  কাশিমপুর থানার ৩ নম্বর ওয়ার্ডের হাতিমারা এলাকায় নিজ বাড়ীতে এই সংবাদ সম্মেলন করেন আব্দুর রউফ খান।ভুক্তভোগী আব্দুর রউফ খান সংবাদ সম্মেলনে বলেন, রমজান আলী ও তার সহযোগীরা তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবী করেন। 

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তার নিটিং কারখানায় হামলা চালিয়ে প্রায় ৭০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।ভুক্তভোগী আরও জানান, অভিযোগ নিয়ে কাশিমপুর থানায় গেলেও মামলা গ্রহণ করা হয়নি। পরে তিনি আদালতে মামলা দায়ের করলে আদালতের নির্দেশে মামলাটি কাশিমপুর থানায় রেকর্ড হয়। 

তবে মামলা হওয়ার পরও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।তিনি বলেন, অভিযুক্তদের হুমকির কারণে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।এই বিষয়ে
‎
‎কাশিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)মোল্লা খালিদ হোসেন বলেন আব্দুর রউফ খানের  দায়ের করা মামলা কোর্ট থেকে কাশিমপুর থানায়  আদেশ এসেছে।এলাকায় গিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT