নিখোঁজের ২০ ঘন্টার পরে ফুলগাজী উপজেলা জিএমহাট ইউনিয়নের মধ্যম শ্রীচন্দ্রপুরে মুহুরি নদী থেকে রবিবার সকালে উদ্ধার করা হয়েছে।
মুহরি নদীতে গোসল করতে ডুব দিয়েছিলেন নানার বাড়িতে চট্টগ্রাম থেকে বেড়াতে আসা সাকিব( ২৪) নামের এক যুবক। গোসল করতে নেমে পানিতে ডুব দিয়ে পানি থেকে আর ওঠেননি তিনি। শাকিবের আত্মীয়স্বজনরা জানিয়েছিলেন মানসিকভাবে অসুস্থ ছিলেন তিনি।
শনিবার ৪ জুলাই দুপুর একটার দিকে উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামের মূহুরী নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাকিব কুমিল্লা জেলার নাঙ্গলকোটের মোহাম্মদ আলীর ছেলে।সে তার পরিবারের সাথে চট্টগ্রাম শহরের একটি বাসায় ভাড়া থাকতেন।
গত শুক্রবার সকালে শাকিব দক্ষিণ জঙ্গলঘোনা গ্রামে তার নানা মৃত সুরুজ মিয়ার বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে স্থানীয় মায়া আক্তারসহ দুই নারীর জঙ্গলঘোনা মুহুরী ব্রিজ সংলগ্ন নদীতে গোসল করতে যান।পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের বিশেষায়িত ডুবরি দল দুপুর থেকে রাত প্রায় দশটা পর্যন্ত নদীতে সন্ধান করে শাকিবের খোঁজ না পেয়ে চট্টগ্রামে ফিরে যান তারা।
শনিবার দুপুর দুইটার দিকে শাকিবের মরদেহ জঙ্গল কোনায় তার নানার বাড়িতে নিয়ে আসা হয়। এসময় এক হৃদয়বিদারক দৃশ্যের সৃষ্টি হয়।স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।