ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পিছিয়ে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ ভোর ৪:১৫
ad003
মেক্সিকো ও ইংল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ এক ঘণ্টা পিছিয়ে দেওয়া হয়েছে বৈরী আবহাওয়ার কারণে ।

আজ সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় সকাল ৬টায় মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এক ঘণ্টা পিছিয়ে দেয় ফিফা।

মেক্সিকো সিটিতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস থাকায় ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে আজতেকা স্টেডিয়ামে কর্মরত সবাইকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। স্টেডিয়ামের আশপাশে বজ্রপাতের ঝুঁকি থাকায় দুই দলকেও নির্ধারিত সময়ের আগে স্টেডিয়ামে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়।

তবে ইংল্যান্ড দল ম্যাচ শুরুর এক ঘণ্টারও বেশি সময় আগে স্টেডিয়ামে পৌঁছে যায়।

ফিফার নিরাপত্তা প্রটোকল অনুযায়ী, স্টেডিয়ামের আট মাইল ব্যাসার্ধের মধ্যে সর্বশেষ বজ্রপাত শনাক্ত হওয়ার পর অন্তত ৩০ মিনিট না পার হওয়া পর্যন্ত খেলা শুরু করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT