ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লিনিকে ডেলিভারি রুম না করলে লাইসেন্স বাতিল

author
যাযাদি ডেস্ক

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৬:২৪
ad003
চলতি মাসের মধ্যে সব ক্লিনিকে ডেলিভারি রুম করতে হবে, না হলে লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ সোমবার (৬ জুলাই) রাজধানীর বিজয়নগরে বাংলাদেশ মিডওয়াইফারি সোসাইটি আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত দুই মাস যাবত উপজেলা পর্যায়ে ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। পরিচ্ছন্ন অভিযান চলছে এবং লার্ভা নিয়ন্ত্রণের জন্য আগামী ৭ দিনের মধ্যে ট্যাবলেটের ব্যবস্থা নেওয়া হবে।  

হাসপাতালে পর্যাপ্ত বেড, মোবাইল সেবার ব্যবস্থা করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, স্যালাইনের ঘাটতি ছিলো। তবে এখন পাইপলাইনে অনেক আনা হচ্ছে, পর্যাপ্ত রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জ্বর চলে যাওয়ার পরেও চিকিৎসক যদি সন্তুষ্ট না হন ততক্ষণ পর্যন্ত কোনো রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না।

প্লাজমা লিকেজের সম্ভাবনা আছে কিনা সে বিষয়ে কঠোর নজর দেওয়া হবে বলেও এ সময় জানান সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, বিগত বছরের তুলনায় বর্তমান সময়ে ডেঙ্গু পরিস্থিতি ভালো অবস্থানে রয়েছে এবং হামের ভ্যাকসিন দিতে সফল হয়েছে সরকার।

১ লাখ স্বাস্থ্যকর্মী নেওয়া হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই ১ লাখের মধ্যে ৮০ হাজার থাকবেন নারীরা, যাদের অধিকাংশ হবে মিডওয়াইফারী কর্মী।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT