ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বকশীগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

author
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৭:৩৯
ad003
জামালপুরের বকশীগঞ্জে " উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্য নিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন  ও বিআরডিবির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা কাজী শোয়াইব আজমী, নিলাখিয়া পাবলিক কলেজের অধ্যক্ষ মশিউল আলম রঞ্জু, মেরুরচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম মনজু, উপজেলা যুবদলের আহবায়ক বিপ্লব সওদাগর, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, বিআরডিবি সদস্য বাদল মিয়া প্রমুখ। 

আলোচনা সভায় দিবসটির কার্যক্রম নিয়ে গ্রামীণ অর্থনীতির ভিত্তি মজবুত করা, বিআরডিবির সদস্যদের ঋনের হার কমানো সহ আলোচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT