ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌহালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

author
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৭:৪০
ad003
'উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ' এই প্রতিপাদ্যকে সামনে রেখে যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে  যথাযোগ্য মর্যাদায় প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

আজ সোমবার (৬ জুলাই ) সকাল সাড়ে ১০টায় চৌহালী  উপজেলা পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এর আগে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন চৌহালী  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নূরুল আমিন ও  উপজেলা আরডিও  অফিসার মো: সেলিম রেজার সঞ্চালনায়  অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো: জাহিদ মোল্লা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: জাহিদুল ইসলাম,উপজেলা বিআর ডিবির চেয়ারম্যান কামরুল ইসলাম,প্রাণীসম্পদ অফিসার ডা: শাহাআলম, থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসান, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সূত্রধর, খাষপুকুরিয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বাবলু,  প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মোন্নাফ খান,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো: আলমগীর হোসেন টাইগার,সহ সভাপতি শহীদ তালুকদার,যুবদলের সভাপতি আরমান হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: আব্দুল   কাদের মোল্লাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীগন উপস্থিত ছিলেন। 
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT