ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

author
আখাউড়া প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ৮:৩১
ad003
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ পালন করা হয়েছে| বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ও উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার ৬ (জুলাই) সকালে  উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়| 

র‌্যালীতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সমিতির সদস্যসহ অর্ধশতাধিক মানুষ অংশ নেয়| পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়| 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপসী রাবেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ জাকির হোসেন| এসময় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য খন্দকার মোঃ বিল্লাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ইকবাল হোসেন ভূইয়া, সেক্রেটারি মাও: বোরহান উদ্দিন খান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ সভাপতি মুমিনুল হক ভূইয়া,  পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী জালাল উদ্দিন, যুবদল নেতা শেখ বাবু, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকির হোসেন প্রমুখ| 

সভা শেষে শ্রেষ্ঠ উপকারভোগীদের মাঝে পুরস্কার প্রদান এবং গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়|

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT