ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন

author
‎সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১০:০৮
ad003
উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ, প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার সুন্দরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন করা হয়েছে। 

আজ ‎সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঈফফাত জাহান তুলির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক বাবুল আহমেদ, উপজেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মঞ্জু, সুন্দরগঞ্জ ইউসিসিএ লিঃ (বিআরডিবি) সভাপতি আবু সাঈফ ইফতেখার হোসেন পপেল, সাবেক অধ্যক্ষ এবিএম সাইফুল ইসলাম শাহজাহান, এবি পার্টির উপজেলা সভাপতি তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ,  মডেল প্রেসক্লাবের আহবায়ক আ: মান্নান আকন্দ, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ। পরে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে একটি রেলি শহর প্রদক্ষিণ করে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT