মাদক নির্মুলের নামে মব সৃষ্টি করা হলে কোন ভাবেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান জাহিদ। রবিবার রাতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের ভুরভুশিকালী বাজারে মাদক, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, বাল্যবিবাহ এবং নারী-শিশু ও নির্যাতন প্রতিরোধে জনসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মাদক আমাদের একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে আইন শৃংখলা বাহিনীর পাশাপশি সকলকে এ যোগে কাজ করতে হবে। তবে মব সৃষ্টি করে নয়। দেশে একটি নির্বাচিত সরকার রয়েছে। কাজেই সব কিছুই আইনের মাধ্যমে হবে। একটি মহল মব সৃষ্টি করে নির্বাচিত সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি।
পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো ব্ক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরকার, সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হাই সরকার, ইউপি চেয়ারম্যান বিবেকানন্দ, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাক জিল্লুর চৌধুরী, পীরগঞ্জ সরকারী কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান চৌধুরী মানু, ইউনিয়ন সভাপতি জিয়াউল ইসলাম জিয়া, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।