ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারীপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ

author
স্টাফ রিপোর্টার, মাদারীপুর

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৮
ad003
“উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে মাদারীপুরে র‌্যালী ও আলোচনাসভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। সোমবার সকালে প্রথমে র‌্যালি অনুষ্ঠিত হয়। 

পরবর্তীতে জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মাদারীপুরের আয়োজনে সমন্বিত সরকারি অফিস ভবনের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মিজ্ মর্জিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। 

স্বাগত বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন বোর্ড মাদারীপুরের উপপরিচালক মো. হাবিবুর রহমান হাবিব। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব, সিভিল সার্জন এর প্রতিনিধি ডা: এস.এম. খলিলুজ্জামান, পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মণ। 

আলোচনা সভা শেষে দুই জন উদ্যোক্তা সদস্যকে ৮ লাখ টাকার এসএমই ঋণের চেক, ৬ জন শ্রেষ্ঠ উপকারভোগীদের ক্রেস্ট ও পুরস্কার এবং  মাঠ পর্যায়ে ৬ জনকে শ্রেষ্ঠ সংগঠক পুরস্কার প্রদান করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT