ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাইবান্ধায় জিয়া মঞ্চের আনন্দ মিছিল

author
গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৯
ad003
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চের গাইবান্ধা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন উপলক্ষে মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। সোমবার দুপুরে গাইবান্ধা জেলা জিয়া মঞ্চ কমিটির আয়োজনে এই মিছিলটি জেলা শহরের পুরাতন ব্রীজ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। এতে জেলার সাত উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

আনন্দ মিছিল শেষে বক্তব্য দেন, জেলা জিয়া মঞ্চ কমিটির জেলা সভাপতি মাহামুদুল হাসান সিদ্দিক মুসা, সাধারণ সম্পাদক মুকুল আলম সরকার, যুগ্ম সাধারন সম্পাদক জসিম উদ্দিন খান, রিয়ন ইসলাম রকি, সাংগঠনিক সম্পাদক রাসেল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন মিশুক প্রমুখ।

উল্লেখ্য, গত ১ জুলাই ৯১ সদস্য বিশিষ্ট জেলা জিয়া মঞ্চ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT