ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে স্কুল শিক্ষার্থী ধর্ষণের দায়ে ধর্ষকসহ দুই জনের যাবজ্জীবন

author
গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১০:৫১
ad003
গোপালগঞ্জে ৮ম শ্রেনীর শিক্ষার্থী ধর্ষণের দায়ে এক নারীসহ দুই আসামীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একই সাথে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে তাদের।

আজ সোমবার (০৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় প্রদান করেন।

মামলার বিবরনে জানাগেছে, কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের উজ্জ্বল বিশ্বাস ৮ম শ্রেনীর শিক্ষার্থী সংগীতা টিকাদারকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিয়ে উত্যক্ত করতো। কিন্তু সে কুপ্রস্তাবে রাজী না হওয়ায় ২০২০ সালের ০৩ অক্টোবর সন্ধ্যায় উজ্জ্বল বিশ্বাসের পরিকল্পনায় অপর আসামী কল্পনা বিশ্বাস পিঠা বানানোর লোভ দিয়ে সংগীতাকে ডেকে ঘরের মধ্যে নিয়ে যায়।

এসময় আসামী উজ্জ্বল বিশ্বাস জোরকরে সংগিতাকে ধর্ষন করে। এ ঘটনায় ওই বছরের ১০ অক্টোবর কাশিয়ানী থানায় ধর্ষিতার মা অনিতা টিকাদার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে তদন্ত ও স্বাক্ষ্য প্রদান শেষে আদালত উজ্জ্বল বিশ্বাসকে যাবজ্জীবন ও একলক্ষ টাকা এবং অপর আসামী কল্পনা বিশ্বাসকে যাবজ্জীবন ও ১০ হাজার টাকা জরিমানা করেন। রায় ঘোষনার সময় আসামীরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটার মোঃ তৌফিকুল ইসলাম বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট এবং এতে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, আসামী পক্ষের আইনজীবী অ্যাডঃ মোঃ কদরে আলম খান বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT