ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য সার ও আমন বীজ বিতরণ

author
মদন (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সকাল ১১:০৭
ad003
নেত্রকোনা মদনে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রনোদনা  কর্মসূচির আওতায় প্রান্তিক চাষীদের মাঝে বিনা মুল্যে আমন বীজ ও সার,শাকসবজির বীজ এবং শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠানে ফলদ,বনজ ও ঔষধি চারা বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৬ই জুলাই)  উপজেলা কৃষি অফিস কার্যালয়ের সামনে প্রত্যেক  প্রান্তিক চাষীকে ৫কেজি করে আমন বীজ, ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিওপি সার বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়। 

এ ছাড়া, ১ শ ৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা,কুটি ও জৈব সার বিতরণ করা হয়।  

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামিম,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসেন,মদন থানা অফিসার ইন চার্জ  (ওসি) সালাহ উদ্দিন করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন  কর্মকর্তা হুমায়ুন কবির সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT