নেত্রকোণার দুর্গাপুরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরন করা হয়েছে। সোমবার দুপুরে দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় ও রুসার অর্থায়নে এ চারা গুলো বিতরন করা হয়৷
রুসার নির্বাহী পরিচালক এম এন আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা গুলো বিতরণ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য ও খামার ব্যবস্থাপক
হালিমা খাতুন, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, কৃষিবিদ মো. শহীদ উদ্দিন, শিক্ষার্থীর অভিভাবক শেখ শামীম, পংকজ মারাক।
চারা বিতরণ শেষে বিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি পরে প্রতিবন্ধী শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করেন।
প্রধান অতিথি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটি বিশেষ উদ্যেগ নিয়েছেন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করবেন৷ এরই অংশ হিসাবে আমাদের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে। আমাদের এই কার্যক্রমে বিভিন্ন এনজিওরা সহযোগিতা করছে।
আপনারা গাছটাকে সুন্দরভাবে রোপন করবেন। আপনারা আপনাদের সন্তানকে যেভাবে যত্ম করেন ঠিক সেভাবে গাছগুলো যত্ম নেবেন। আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন আপনার প্রতিবন্ধী সন্তানকে প্রতিবন্ধী হিসেবে গ্রহণ না করে সেটাকে প্রতিভা হিসেবে নিবেন। সেই প্রতিভাকে বিকশিত করার জন্য বিদ্যালয় সহ বিভিন্ন দপ্তর রয়েছে সেগুলোতে আপনাদের যেকোনো বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এমন চমৎকার উদ্যেগ নেওয়ার জন্য দুর্গাপুর অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়কে ধন্যবাদ জানাচ্ছি।