ঢাকা | রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ইং | ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুর জেলা প্রশাসকের সাথে কাপাসিয়া উপজেলা পর্যায়ে সকল অফিসারদের মতবিনিময় সভা

author
কাপাসিয়া, গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ দুপুর ১:৫৬
ad003
গাজীপুরের নতুন জেলা প্রশাসক জনাব নূরুল ইসলাম ভূইয়া আজ কাপাসিয়া উপজেলার সকল অফিসারদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন এবং সকলের সাথে পরিচিত হোন। তিনি সকল দপ্তরের খোঁজখবর নেন এবং সকলের কাছে জানতে চান কারো কোন সমস্যা আছে কিনা। বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের বিশেষ গুরুত্ব দিয়ে বলেন সকলকে ঐক্যবদ্ধ হয়ে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। 

এসময় কাপাসিয়া উপজেলার নির্বাহী অফিসার জনাব তামান্না তাসনীম ও সহকারী কমিশনার ভূমি জনাব নাহিদ ইসলাম উপস্থিত ছিলেন। 

জনাব তামান্না তাসনীম কাপাসিয়ায় সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন সাথে সহকারী কমিশনার ভূমি জনাব নাহিদ ইসলাম। 

বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়নের জন্য সকল পর্যায়ে কাজ করতে নির্দেশ দেন। প্রাইমারি স্কুলে বেশি নজরদারী করছেন বলে আমাদের জানান জেলা প্রশাসক জনাব মোঃ নূরুল ইসলাম ভূইয়া। তিনি আরো বলেন শিক্ষা মন্ত্রী জনাব এহসানুল হক মিলন সাহেবের নির্দেশক্রমে প্রাইমারী স্কুলের ছাত্রছাত্রীদের উৎসাহ দিয়ে ফিরিয়ে আনতে হবে স্কুলে।

মাননীয় জেলা প্রশাসক মহোদয় বর্তমান সরকারে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের সকলে সহযোগিতা কামনা করেছেন। আমাদের কাপাসিয়ায় যদিও জামায়েতের এমপি বিজয়ী হয়েছেন তবুও আমাদের কাপাসিয়াকে বর্তমান সরকারে প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে কাজ করতে হবে।

মাননীয় জেলা প্রশাসক নতুন একটি মাইলফলক ছোয়ার জন্য নতুন একটি ভিডিও দেখিয়েছেন যা "" ভাল মানুষের ভাল কাজ নামে "" আখ্যায়িত করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT