ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চৌগাছায় ১৬’শ পিচ ইয়াবাসহ কারবারি আটক

author
চৌগাছা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ দুপুর ২:২১
ad003
যশোরের চৌগাছায় ১৬’শ পিচ ইয়াবাসহ ইমরান হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

গোপন সংবাদ পেয়ে ৬ জুলাই রোববার  বিকেলে চৌগাছা থানার পুলিশ উপজেলার পাশাপোল ইউনিয়নের উজিরপুর গ্রামে অভিযান চালায়। এসময় ইমরানের বাড়ি তল্লাশি করে ১৬’শ পিচ ইয়াবাসহ তাকে আটক করে।

আটক ইমরান উজিরপুর গ্রামের আকিমুল ইসলামের ছেলে।

চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইমরান দীর্ঘদিন ধরে মাদক কারবারির সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT