গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-র চেয়ারম্যান জনাব মোঃ মুহিদুল ইসলাম গত ৩ ও ৪ জুলাই ২০২৬ তারিখে খুলনা ও নওয়াপাড়া নদী বন্দর এলাকা সহ বিভিন্ন চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি মংলা-ঘষিয়াখালী নৌপথ, মংলা পাইলট হাউজ, ড্রেজার বেইজ, রূপসা ফেরীঘাট এবং খুলনা শিপইয়ার্ড লিমিটেড এলাকা ঘুরে দেখেন।
এ সময় তিনি উক্ত নদী বন্দর এলাকার যাত্রী ও মালামাল পরিবহনের জন্য বিদ্যমান বিভিন্ন সুযোগ-সুবিধাদি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
উল্লেখ্য , পরিদর্শনকালে চেয়ারম্যান মহোদয় বিআইডব্লিউটিএ-র চলমান ‘৩৫টি ড্রেজার ও সহায়ক জলযানসহ আনুষঙ্গিক সরঞ্জামাদি সংগ্রহ এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ (১ম পর্ব)’ শীর্ষক মেগা প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন। তিনি এই প্রকল্পের আওতায় খুলনা শিপইয়ার্ডে নির্মাণাধীন ৪টি ২৪ ইঞ্চি কাটার সাকশন ড্রেজার নির্মাণ কাজের ভৌত অগ্রগতি এবং ইয়ার্ডের সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করেন।
উক্ত গুরুত্বপূর্ণ সরকারি সফরে চেয়ারম্যান মহোদয়ের সাথে আরও উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) জনাব রকিবুল ইসলাম তালুকদার, অতিরিক্ত প্রধান প্রকৌশলী (মেরিন), অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পুর) এবং বিভিন্ন বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
পরিদর্শন শেষে চেয়ারম্যান মহোদয় চলমান সকল কার্যক্রমের অগ্রগতি নিয়ে একটি পর্যালোচনা সভা করেন। তিনি কাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রকল্পের বাস্তবায়ন নিশ্চিত করা এবং নৌপথের সেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ও দিক-নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।বিজ্ঞপ্তি