ঢাকা | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ ইং | ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দায়িত্বে করোনা যোদ্ধা ডা. মনিরুজ্জামান শাহীন

author
বরিশাল ব্যুরো

প্রকাশিত : ৬ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:০৪
ad003
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের নতুন পরিচালক (স্বাস্থ্য) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন করোনা যোদ্ধা ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন। গত ৫ জুলাই স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। দক্ষ, সৎ ও কর্মনিষ্ঠ চিকিৎসক হিসেবে পরিচিত দীর্ঘ প্রশাসনিক ও স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার অভিজ্ঞতা নিয়ে নতুন দায়িত্বে যোগদান করেছেন বরিশাল শের-ই-বাংলা হাসপাতালের সাবেক এই উপ-পরিচালক।

জানা গেছে, ডা. মনিরুজ্জামান শাহীন সর্বশেষ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে উপ-পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এর পূর্বে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টানা চার বছর সহকারী পরিচালক (প্রশাসন) এবং পরবর্তীতে দেড় বছরেরও বেশি সময় উপপরিচালক হিসেবে নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিশেষ করে করোনা মহামারির সময় দক্ষিণাঞ্চলের প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসাসেবার অন্যতম কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ব্যবস্থাপনার ফোকাল পার্সন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রশংসা অর্জন করেন। তার নেতৃত্বে হাসপাতালের করোনা ব্যবস্থাপনা কার্যক্রম সুসংগঠিতভাবে পরিচালিত হয় বলে সংশ্লিষ্টদের অভিমত।

ডা. এস. এম. মনিরুজ্জামান শাহীন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। চিকিৎসাসেবার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, সুশাসন ও দায়িত্বশীলতার জন্য তিনি সহকর্মীদের কাছেও সুপরিচিত।


সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT