‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর। মোহনপুর উপজেলা-এ জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও উপজেলার অন্যান্য দপ্তরের প্রণোদনা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, বিআরডিবি ও কৃষি অফিসের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে অনুদানের চেক, ঢেউটিন, কৃষি উপকরণ, গাছের চারা, ঋণ কর্মসূচির সহায়তা এবং যুব উন্নয়ন অধিদপ্তরের তত্ত্বাবধানে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার আম ও সবজি চাষিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২ হাজার ৫০০ জন উপকারভোগীর মাঝে সহায়তা প্রদান করা হয়।
মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী -৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি অফিসার কামরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম (মুন), সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান কাজিম উদ্দিন এবং কেশরহাট পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান প্রমুখ ।