ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

তিতাসে নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৭:৪২
ad003
কুমিল্লার তিতাস উপজেলায় ১৮ বছর বয়সী নিজ মেয়েকে ধর্ষণের অভিযোগে এলেম (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় উপজেলার বাতাকান্দি বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে তিতাস থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার আকালিয়া গ্রামের হাশর মিয়ার ছেলে এলেম, পেশায় একজন অটোরিকশাচালক। তিনি গত ১০ মে প্রথম দফায় এবং চলতি মাসের ১ জুলাই দ্বিতীয় দফায় তার ১৮ বছর বয়সী মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি তার মাকে জানান। পরে ভুক্তভোগীর মা গোপনে পুলিশকে অবহিত করলে তদন্ত শুরু হয়। তথ্যদাতার সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, "৫ জুলাই ভুক্তভোগী ও তার মা থানায় অভিযোগ করেন যে, অভিযুক্ত ব্যক্তি দুই দফায় তার আপন মেয়েকে ধর্ষণ করেছেন। অভিযোগ পাওয়ার পর থেকেই তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। সোমবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলমান।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT