ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কারখানায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, আতঙ্ক

author
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৮:০৭
ad003
গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ি এলাকার কালার এন্ড কোং নামের একটি কারখানায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (৭ জুলাই) সকালের দিকে  উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী এলাকায় অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন,কারখানার শ্রমিক ও পুলিশের দেওয়া তথ্যমতে, পূর্ব নির্ধারিত সিডিউল অনুযায়ী মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো কাজে যোগ দেন কারখানার শ্রমিকেরা। ঘন্টা খানেক পর ৫ম তলার সুইং বিভাগে কর্মরত শ্রমিকরা ছুটাছুটি শুরু করে। এদের মধ্যে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মাথা ঘোরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব দেখা দেয়। এসময় কারখানার অন্যান্য ফ্লোরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় তাদেরকে জরুরি ভিত্তিতে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, পানি পান করার কারনে এমন অসুখ হতে পারে বলে জানিয়েছেন শ্রমিকরা।

আল আমিন নামের এক শ্রমিক বলেন,' পানি পান করার পরপরই পেটে ব্যাথা ও ভূমি ভাব আসে। এতে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ে।

শামিমা খাতুন নামে একজন বলেন,' আমার পাশেই একজন বুমি শুরু করে। আমি তাকে উদ্ধার করে নিচে নিয়ে যাই। এখন হাসপাতালে আছে।'

মাওনার আল হেরা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবুল হোসেন বলেন,' সকালের দিকে বেশ কয়েকজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মাথা ঘোরানো, পেটে ব্যাথা, বমি বমি ভাব ও শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিলো। পরে তাদেরকে ভর্তি করা হয়। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি  শাহীনুর আলম বলেন,' খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ ও শিল্প পুলিশ উপস্থিত হয়। শ্রমিকদের বেশীর ভাগই আতংকে এমন হয়েছে।  তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে।'

গাজীপুর শিল্পাঞ্চল-২ এর পুলিশ সুপার আমজাদ হোসাইন বলেন,' ওই কারখানায় শ্রমিক অসুস্থ হয়েছে এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এমন পরিস্থিতিতে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।'

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT