ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ইলেকট্রিশিয়ানদের দক্ষতা বৃদ্ধি, পেশাগত উন্নয়ন এবং আধুনিক বৈদ্যুতিক পণ্য সম্পর্কে ধারণা দিতে মতবিনিময় সভার আয়োজন করেছে এমইপি গ্রুপ।
আজ মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে পীরগঞ্জ পৌর শহরের দোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন এলাকার প্রায় শতাধিক ইলেকট্রিশিয়ান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে রেফেল ড্র’র মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে এমইপি গ্রুপের বিভিন্ন বৈদ্যুতিক পণ্যের গুণগত মান, নিরাপদ বিদ্যুৎ ব্যবহার, আধুনিক প্রযুক্তি, পণ্যের ব্যবহার পদ্ধতি এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় এমইপি গ্রুপের কর্মকর্তারা তাদের নতুন বিভিন্ন পণ্য সম্পর্কে উপস্থিত ইলেকট্রিশিয়ানদের ধারণা দেন এবং কারিগরি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি ইলেকট্রিশিয়ানদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও মানসম্মত বৈদ্যুতিক পণ্য ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও কার্যকর উল্লেখ করে ভবিষ্যতে নিয়মিত কারিগরি প্রশিক্ষণ ও মতবিনিময় সভা আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে পীরগঞ্জ, রানীশংকৈল ও হরিপুর এলাকার ইলেকট্রিশিয়ান, এমইপি গ্রুপের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে রেফেল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরস্কার ও অংশগ্রহণকারী ইলেকট্রিশিয়ানদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।