টাঙ্গাইলের মধুপুরে হেরোইন ইয়াবাসহ দুই মাদক কারবারি কে আটক করেছে পুলিশ। আটককৃত মাদক কারবারিরা হলো উপজেলার গরম বাজার এলাকার লুৎফর রহমানের ছেলে শামীম মন্ডল (৩৫),বকুল মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোরে মধুপুর উপজেলার মির্জাবাড়ি ইউনিয়নের গরম বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুই মাদক কারবারিকে আটক করে।
আটকের পর তাদের কাছ থেকে ইয়াবা ও হেরোইন উদ্ধার করে পুলিশ।
পরে তাদের কে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে মধুপুর থানায় মামলা হয়েছে।
মধুপুর থানার অফিসার্স একেএম ফজলুল হক জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করা হয়। আইনীপ্রক্রিয়া শেষে তাদের কে কোর্টে প্রেরণ করা হবে।