ঢাকা | শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ইং | ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রামপালে র‍্যাবের অভিযানে ১৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৩৪
ad003
বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় অভিযান চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি সদর কোম্পানি।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে "জিরো টলারেন্স" নীতির অংশ হিসেবে সোমবার (৬ জুলাই) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামপাল থানার ফয়লা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৪ কেজি গাঁজাসহ ইব্রাহিম তালুকদার (২১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা এবং মিলন তালুকদারের ছেলে।

অভিযানকালে গ্রেফতারকৃতের হেফাজত থেকে উদ্ধার করা ১৪ কেজি গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‍্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব ৬।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT