ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়ায় ড্রামে মিললো কোটি টাকার ইয়াবা, স্বামী পালিয়েছে, স্ত্রী আটক

author
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সকাল ৯:৫৭
ad003
কক্সবাজারের উখিয়ায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৫ এর অভিযানে একটি প্লাস্টিকের ড্রামের ভেতর লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে।  এ সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

গত সোমবার (  ৬ জুলাই)  উপজেলার রাজাপালং ইউনিয়নের হাজিরপাড়া এলাকায় মোহাম্মদ ইদ্রিস নামের এক ব্যক্তির   বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।  আটক হচ্ছে  নারী শারমিন শাকিলা রেশমি (২২)  মাদক কারবারি  মোহাম্মদ ইদ্রিস এর স্ত্রী।

র‍্যাব ১৫ এর ল এন্ড  মিডিয়া কর্মকর্তা জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি বিশাল চালান পাচারের জন্য চোরকারবারি ইদ্রিসের বাড়িতে মজুদ করছে এমন তথ্যের  ভিত্তিতে অভিযানে নামেন র‍্যাবের একটি অভিযানিক দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সহযোগী  মাদক কারবারিরা পালিয়ে গেলেও   ঘটনাস্থল থেকে এক নারীকে গ্রেপ্তার করে।

পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে গ্রেপ্তার ব্যক্তির ঘরে  প্লাস্টিকের ড্রাম তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক বাজারমূল্য কোটি টাকার বেশি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা শারমিন রেশমীর মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান, বিষয়টি সত্যতা নিশ্চিত করে তিনি জানান,   মোহাম্মদ ইদ্রিস ও পলাতক সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে উদ্ধারকৃত ইয়াবাসহ  আটক নারীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৫ জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং এ চক্রের মূল হোতা ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT