রাজশাহীর মোহনপুর উপজেলায় ৩৭০ পিস ইয়াবা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ট্রাফিক পুলিশের টিএসআই বাবলু রশিদ সম্মাননা পুরস্কার পেয়েছেন।
মঙ্গলবার (৭ জুলাই) রাজশাহী জেলা পুলিশের আয়োজিত মাসিক কল্যাণ সভায় রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ নাঈমুল হাছান তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জুন মোহনপুর উপজেলার কেশরহাট তেতুলতলা এলাকায় ট্রাফিক পুলিশের নিয়মিত চেকপোস্টে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৩৭০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়। অভিযানে টিএসআই বাবলু রশিদসহ ট্রাফিক পুলিশের সদস্যদের তাৎক্ষণিক তৎপরতায় মাদক উদ্ধার এবং আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
মাদকবিরোধী অভিযানে সফলতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে জেলা পুলিশের পক্ষ থেকে টিএসআই বাবুলু রশিদকে এ সম্মাননা প্রদান করা হয়।