ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মানুষের পাশে মানুষ

মহেশখালীর ঘোনাপাড়ায় ৫০০ পানিবন্দি পরিবারকে খাবার দিল ফয়সাল'স ডাইন

author
মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৭ জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১৭
ad003
কক্সবাজারের মহেশখালী পৌরসভার ঘোনাপাড়া এলাকায় টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে পড়া প্রায় ৫০০ পরিবারের পাশে দাঁড়িয়েছে স্থানীয় খাদ্য পরিবেশন প্রতিষ্ঠান ফয়সাল'স ডাইন। মানবিক এই উদ্যোগের অংশ হিসেবে পানিবন্দি পরিবারের মাঝে রান্না করা রাতের খাবার বিতরণ করা হয়েছে।

৭ জুলাই (মঙ্গলবার) রাতে প্রতিষ্ঠানটির উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়। দুর্যোগের এ সময়ে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ।

খাবার বিতরণ কার্যক্রমে স্থানীয় স্বেচ্ছাসেবক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। তারা সুশৃঙ্খলভাবে প্রতিটি পরিবারের হাতে খাবার পৌঁছে দেন। এ সময় এলাকাবাসী এমন মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়ে দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয়দের ভাষ্য, কয়েকদিনের টানা বর্ষণে ঘোনাপাড়াসহ আশপাশের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবন্দি হয়ে পড়েছে, আবার কেউ কেউ নিরাপদ আশ্রয়ে সরে যেতে বাধ্য হয়েছেন। পানিবন্দি মানুষের জন্য বর্তমানে খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় চিকিৎসাসেবার চাহিদা দিন দিন বাড়ছে।

ফয়সাল'স ডাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT