ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোণায় হেরোইনসহ মাদক কারবারি আটক

author
নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সকাল ১০:৫২
ad003
নেত্রকোণা পৌর শহরের পূর্ব চকপাড়াস্থ টিক্কাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৪.৫ গ্রাম হেরোইনসহ কালাচান মিয়া (৪০) নামে এক মাদক কারবারি'কে গ্রেপ্তার করেছে মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (০৭ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে  আনুমানিক রাত ৮ টার দিকে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আল-মামুন সরকারের দিকনির্দেশনায় পরিচালিত হয় এই মাদকবিরোধী অভিযান।

এসময় অভিযানের নেতৃত্ব দেন মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোশারফ হোসেন ও এসআই তৌফিকুল আমিন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাত আনুমানিক ৮ টার দিকে নেত্রকোণা মডেল থানার পুলিশ শহরের পূর্ব চকপাড়াস্থ  টিক্কাপাড়া এলাকায় অভিযান চালিয়ে কালাচাঁন মিয়াকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪.৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

কালাচাঁন মিয়া নেত্রকোণা পৌর শহরের পূর্ব চকপাড়া এলাকার মৃত মিরাজ আলীর ছেলে।

মডেল থানা পুলিশ আরো জানায়, উদ্ধার হওয়া মাদক কারবারি কালচাঁন মিয়াকে নেত্রকোণা মডেল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।। 

নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-মামুন সরকার বলেন, "নেত্রকোণায় মাদক নির্মূলে পুলিশের অভিযান কোনোভাবেই শিথিল হবে না। 

মাদক কারবারি, মাদক পরিবহনকারী ও মাদকসেবী—কাউকেই আইনের বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে হেরোইনসহ এক মাদক কারবারি'কে গ্রেপ্তার করা হয়েছে। এবং তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। 

নিরাপদ ও মাদকমুক্ত নেত্রকোণা গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে। পাশাপাশি মাদকের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাচ্ছি।"
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT