ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্যোগ ঝুঁকিহ্রাস ও জীবিকায়ন প্রকল্প সংক্রান্ত সভা অনুষ্ঠিত টেকনাফে

author
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সকাল ১১:১২
ad003
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস), জার্মান রেড ক্রস (GRC) এবং আইএফআরসি-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন BMZ প্রকল্পের বৃদ্ধিকৃত সময়ের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভা বুধবার ৮ জুলাই ২০২৬ ইংরেজি টেকনাফ উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

উক্ত প্রকল্পটি ২০১৯ সাল থেকে টেকনাফের সদর  বাহারছড়া ইউনিয়ন এবং রোহিঙ্গা ক্যাম্প এলাকায় দুর্যোগ ঝুঁকি হ্রাস (DRR) এবং জীবিকায়ন উন্নয়ন (LLH)  কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। প্রকল্পের ১৪ মাসের এক্সটেনশন পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধি, জরুরি সাড়া প্রদানের সক্ষমতা জোরদার, টেকসই জীবিকা উন্নয়ন এবং বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম অনীক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ হুমায়ুন কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবীবুর রহমান।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিআরআর কো-অর্ডিনেটর সজীব কামাল মুন্সী, জার্মান রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ রিদভা লাথি, প্রোগ্রাম কো-অর্ডিনেটর আব্দুল মালেক খান সহ টেকনিক্যাল টিম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ফিল্ড টিমের সদস্যবৃন্দ।

এছাড়াও সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ভিলেজ ডেভেলপমেন্ট কমিটি (VDC), সাইক্লোন প্রিপেয়ার্ডনেস প্রোগ্রাম (CPP)-এর প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তর, স্থানীয় জনপ্রতিনিধি, মানবিক সংস্থা, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অংশীজনরা এবং গণমাধ্যম কর্মীগণ অংশগ্রহণ করেন।

সভায় প্রকল্পের উদ্দেশ্য, পরিকল্পিত কার্যক্রম, বাস্তবায়ন কৌশল, বিভিন্ন অংশীজনের ভূমিকা এবং সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা প্রকল্পের সফল বাস্তবায়নে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

প্রকল্পটির মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠী এবং আশ্রয়দানকারী স্থানীয় জনগোষ্ঠীর দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা উন্নয়ন এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসে কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা যায়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT