ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাধবদীতে মার্কেট মালিক ও ব্যবসায়ীদের স্বরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

author
মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ সকাল ১১:২০
ad003

নরসিংদীর মাধবদীতে  আনন্দী চৌরাস্তা মোড়ের মরহুম মার্কেট মালিক ও ব্যবসায়ীদের স্বরণে স্মৃতিচারণ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৭ জুলাই আনন্দী চৌরাস্তা মোড় বণিক সমিতির আয়োজনে এই আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি মোঃ আমান উল্লাহ আমান। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর সাবেক প্রেসিডেন্ট আব্দুল মোমেন মোল্লা।

আনন্দী চৌরাস্তা মোড় বণিক সমিতির সদস্য সচিব হযরত আলীর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ডা: মোঃ জাকারিয়া,  সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান,  সদস্য মোঃ ইউনুছ, আনন্দী চৌরাস্তা মোড় বণিক সমিতির আহ্বায়ক   হারুন অর রশিদ প্রমূখ।

মার্কেট মালিক মোঃ লাল মিয়া মোল্লা,  মোঃ সফর আলী, মোঃ করম আলী, মীর মোঃ আলতাফ হোসেন, মোঃ লোকমান হোসেন প্রধান, আব্দুল কাসেম মুন্সি, মোঃ মোবারক হোসেন, মোঃ আফাজ উদ্দিন, মোঃ তারা মিয়া, মোঃ মোসলেম মুন্সি, মোঃ হাবিবুর রহমান,  মোঃ লতিফ মিয়া, মোঃ গাজী ওমরসহ প্রত্যেক মরহুম দোকান মালিক ও ব্যবসায়ীদের জন্য দোয়া পরিচালনা করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT