ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ৫০ লক্ষ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ, তিন প্রতিষ্ঠানকে ২ লক্ষ টাকা অর্থদণ্ড

author
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:০৬
ad003
কিশোরগঞ্জের ভৈরব মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ অভিযানের বিপুল পরিমাণের নিষিদ্ধ কারেন্ট জাল ও রিং জাল জব্দ করা হয়েছে। বুধবার শহরের রানী বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে প্রায় আড়াই হাজার বস্তা কারেন্ট জাল ও রিং জাল জব্দ করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক। অভিযানে ভোক্তা অধিকার আইনে একজনকে ও কারেন্ট জাল ক্রয় বিক্রয় ও গুদামজাত করে বাজারজাত করার অপরাধে ২ প্রতিষ্ঠান মালিককে ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

এসময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সারোয়ার হোসেনসহ ভূমি অফিস ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন ভৈরব শহর ফাঁড়ি থানা পুলিশের সদস্যরা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভৈরব মৎস্য সম্পদ সুরক্ষা ও প্রজনন বৃদ্ধির লক্ষ্যে উপজেলা মৎস্য অফিস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরববাজারে জাল ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয় পরিচালনা করা হয়। এসময় ভোক্তা অধিকার আইনে রানীর বাজার এলাকায় রমজান স্টোরের মালিক রমজান মিয়াকে ৫০ হাজার টাকা, কারেন্ট জাল ক্রয় বিক্রয় ও গুদামজাত করে বাজারজাত করার অপরাধে ফরহাদ স্টোরের মালিক ফরহাদ মিয়াকে ১ লক্ষ টাকা ও একই অপরাধে রানা স্টোরের মালিক রানা মিয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল জনসমক্ষে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এএইচএম আজিমুল হক বলেন, মৎস্য সংরক্ষণ ও সুরক্ষা আইনে বিশেষ অভিযানে দুইটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৫০ লক্ষ টাকার অধিক মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এসময় দুই প্রতিষ্ঠান মালিককে দেড় লক্ষ টাকা ও একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে ৫০ টাকাসহ মোট ২ লক্ষ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, কারেন্ট জাল ব্যবহার, ক্রয় বিক্রয় ও গুদামজাত করে বাজারজাত করতে সম্পূর্ণ নিষেধ করেছে সরকার। আমাদের অভিযান অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT