ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলবাড়ীতে ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ছেলের, আহত বাবা

author
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:১২
ad003
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ধানের চারা রোপন করতে গিয়ে বজ্রপাতে  গোলাপ হোসেন (৩৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর বাবা মকলেছার রহমান (৬৫) আহত হয়েছেন।

বুধবার (৮ জুলাই) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার ৪ নম্বর বিদদিঘী ইউনিয়নের ভাটপাইল নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি গোলাপ হোসেন (৩৮)। তিনি ওই গ্রামের মোখলেছার রহমানের ছেলে। আহত মোখলেছার রহমানের (৬২) চিকিৎসা দেওয়া হয়েছে।

বেতদিঘী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানান, সকালে মোখলেছার রহমান ও তাঁর বড় ছেলে গোলাপ হোসেন ধানের বীজ রোপন শেষে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ বজ্রপাত হলে তাঁরা দুজনই গুরুতর আহত হয়ে জমিতে পড়ে যান। ঘটনাস্থলে থাকা স্থানীয় বাসিন্দা আব্দুল কুদ্দুস বিষয়টি তাঁদের পরিবারের সদস্যদের জানান। পরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর গোলাপ হোসেনকে মৃত ঘোষণা করেন। একই সঙ্গে আহত মোখলেছার রহমানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

ফুলবাড়ী থানার ওসি শাহ আব্দুল লতিফ বলেন এ ঘটনায় নিহত গোলাপ হোসেনের চাচা ফয়জুল ইসলাম ফুলবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT