ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

author
স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:১৯
ad003
বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার বিভিন্ন সীমান্ত এলাকা থেকে প্রায় ৫৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ হয়েছে। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুর (৬০ বিজিবি) এর অধিনায়ক, লে. কর্ণেল এস.এম শরিফুল ইসলাম জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খাড়েরা বিওপির টহলদল অভিযান পরিচালনা করে।  হয়। এ সময় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, চকলেট, চিংড়ি মাছের রেনু, অলিভ  অয়েল, শাড়ি, গাঁজা, মোটর সাইকেল জব্দ করা হয়।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT