ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

author
বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ৮ জুলাই, ২০২৬ দুপুর ১:২৭
ad003
রাজশাহীর বাঘায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বাদল মোল্লাকে বুধবার (০৮-০৭-২০২৬) সকালে তার নিজ বাড়ি থেকে গ্ৰেপ্তার করেছে বাঘা থানা পুলিশ। সে বাঘা উপজেলার মনিগ্ৰাম ইউনিয়নের হরিরামপুর গ্ৰামের  সাবান মোল্লার ছেলে । 

পুলিশ জানায়,ঢাকা মেট্রোপলিটন  খিলগাও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় (মামলা নম্বর ২০(৬)১৬ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ১৯(১)১(খ) /২৫) বিজ্ঞ আদালত উক্ত মামলাটির বিচারিক কার্যক্রম শেষে গত ইং ২৯/৬/২০২৫ তারিখ আসামি বাদল মোল্লার  বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় ঘোষণা করেন। রায়ের আগে জামিনে মুক্তি পেয়ে পরে আর আদালতে হাজির হননি। গ্ৰেপ্তারি  পরোয়ানা নিয়ে আত্নগোপনে ছিল।  যার কারণে তাকে গ্রেপ্তারে বিলম্বিত হচ্ছিল। বাঘা থানার অফিসার ইনচার্জ ওসি সেরাজুল হক জানান, বুধবার সকালে আসামির  নিজ বাড়ি থেকে  থানা পুলিশ  তাকে গ্রেফতার করছে সক্ষম হয়।  পরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে  প্রেরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SH.AL

SH.AL

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT