ঢাকা | শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ইং | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়ায় পাহাড়ধসে ভাই-বোনের মৃত্যু

author
চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৫:৪১
ad003
কক্সবাজারের চকরিয়ায় পাহাড়ধসে ঘুমন্ত অবস্থায় দুই ভাই - বোনের  মৃত্যু হয়েছে। আজ (৯ জুলাই)  বৃহস্পতিবার ভোররাতে উপজেলার বরইতলী ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডস্থ মোহছেনিয়া কাটা নামক পাহাড়ি এলাকায় এ পাহাড়ধসের ঘটনাটি ঘটে।

নিহতরা হল,  রুমি আক্তার (১৫)। সে মোহছেনিয়া কাটা গ্রামের মোহাম্মদ কাজলের কন্যা এবং বরইতলী দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী। অপর  মোহাম্মদ তৌসিফ (১০)। সে আবদুল মজিদের পুত্র এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

নিহতরা সম্পর্কে চাচাতো-জেঠাতো ভাই-বোন। 

উপজেলার বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ছালেকুজ্জামান জানান , গত দুইদিন ধরে টানা বৃষ্টির পানি ও পাহাড়ি ঢলে তলিয়ে গেছে গ্রামের পর গ্রাম। এই অবস্থায় পাহাড়ধসে দুই আপন ভাই- বোনের  মৃত্যুর ঘটনা বেদনাদায়ক।  তিনি নিহতদের আত্মার শান্তি ও আত্মীয় স্বজনদের গভীর সমবেদনাও জানিয়েছেন। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT