ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিতলমারীর চাঞ্চল্যকর নিজাম হত্যা মামলার অন্যতম প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৭:০৩
ad003
বাগেরহাটের চিতলমারী উপজেলার আলোচিত নিজাম হত্যা মামলার এজাহারভুক্ত অন্যতম প্রধান আসামি মো. জাহিদ শেখ (২৮)কে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সদর কোম্পানি।

র‍্যাব-৬ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার টাউন নওয়াপাড়া এলাকায় জিয়া হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। জাহিদ শেখ চিতলমারী উপজেলার চিংগুড়ী গ্রামের বাবর আলীর ছেলে এবং হত্যা মামলার এজাহারভুক্ত ৩ নম্বর পলাতক আসামি।

র‍্যাব জানায়, গত ২০ জানুয়ারি জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিজাম উদ্দিন বিশ্বাস (৪৫) নিজ বাড়ি থেকে চিতলমারীর উদ্দেশ্যে যাওয়ার পথে হামলার শিকার হন। অভিযোগ অনুযায়ী, জাহিদ শেখসহ অন্যান্য আসামিরা তার পথরোধ করে লোহার রড, চাপাতি ও রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই মো. আফতাব উদ্দিন বাদী হয়ে চিতলমারী থানায় জাহিদ শেখসহ একাধিক ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব-৬ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাটের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT