ঢাকা | বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ইং | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কে মতিপাড়া এলাকায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ

author
রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৭:২৮
ad003
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়ন এর  মতিপাড়া ৪ নং ওয়ার্ডের চন্দ্রঘোনা- ও রাজস্থলী উপজেলাধীন বাঙ্গালহালিয়া সড়কে পাহাড় ধ্বসে আজ বৃহস্পতিবার সকাল ৬ টা হতে   সাময়িকভাবে  যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ঐ ওয়ার্ডের  ইউপি সদস্য  পাইসুইখই মারমা। 

তিনি আরোও জানান, অতিবৃষ্টির ফলে রাতের যেকোনো সময় এই পাহাড় ধ্বসের ঘটনা ঘটেছে। 

এদিকে সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ বলেন,  চন্দ্রঘোনা- বাঙ্গালহালিয়া সড়কের মতি পাড়ায় পাহাড় ধ্বসে যান চলাচল বন্ধ রয়েছে। তবে কিছু কিছু হালকা যান বাহন বিকল্প পথ হিসাবে ডংনালা সড়ক ব্যবহার করে যাতায়াত করছেন।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT