ঢাকা | শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬ ইং | ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, আটক ২

author
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৭:২৮
ad003
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টা ৪০ মিনিটে দাউদকান্দি মডেল থানার আওতাধীন দক্ষিণ সতানন্দি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোল প্লাজা থেকে প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী অংশে এ অভিযান পরিচালনা করা হয়।

দাউদকান্দি মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম পলাশ জানান, অভিযানে আটক ব্যক্তিদের ব্যবহৃত একটি প্রাইভেটকারে সুকৌশলে লুকিয়ে রাখা ৮টি প্যাকেট থেকে মোট ১৬ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার পশ্চিম নাসিরাবাদ এলাকার আজিজ মিয়ার ঘরের বাসিন্দা মো. ফিরোজ (৪৬) এবং মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার রসুলপুর ইউনিয়নের নয়ানগর পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. মিলন গাজী।

ওসি মো. সাজেদুল ইসলাম পলাশ আরও জানান, এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT