ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শার্শায় গাঁজাসহ মাদক কারবারি আটক

author
শার্শা (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ৯:৩৩
ad003
যশোরের শার্শায় অভিযান চালিয়ে ১০০ গ্ৰাম গাঁজাসহ ফয়সাল আহম্মেদ (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৯ জুলায়) সকালে শার্শা উপজেলা বাগআঁচড়া জোহরা মেডিকেল সেন্টার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক ফয়সাল আহম্মেদ বাগআঁচড়া (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে ফয়সাল আহম্মেদ নামে একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা ১০০ গ্ৰাম গাঁজা জব্দ করা হয়েছে।

গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এ অফিসার।

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT