ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ‘জুলাই বিপ্লব কর্মসূচি বাস্তবায়ন কমিটি’ অনুমোদন দিয়েছে ‘জাতীয় ছাত্রশক্তি’। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কুবরাতুল আইন কানিজ এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন ইশরাক ফারহান হিমেল।
৮ জুলাই (বুধবার) সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই উপকমিটি গঠনের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তাহমিদ আল মুদ্দাসির চৌধুরী ও সাধারণ সম্পাদক আল আমিন সরকারের পরামর্শক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন উপকমিটি অনুমোদন করা হয়েছে।
এছাড়া উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন— সরদার নাদিম মাহমুদ শুভ, নুসরত জাহান জেরিন, রাকিব রহমান, বায়েজিদ হাসান, জাহিদুল ইসলাম আশিক, মো: সাজিদ হাসান রাফিউ এবং মো: জোনায়েদ আহমেদ সজীব।