ঢাকা | শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ইং | ৩১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

author
খুলনা ব‌্যু‌রো

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৪
ad003
সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের হাড়দ্দাহ এলাকায় অভিযান চালিয়ে ৪৩৬ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ১২টা ৫০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে হাড়দ্দাহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪৩৬ বোতল উইনকেরেক্স ফেন্সিডিলসহ স্থানীয় বাসিন্দা মো. ইমাদুল গাজী (৫০)-কে গ্রেফতার করা হয়। তিনি হাড়দ্দাহ এলাকার মো. বাবর আলী গাজীর ছেলে।

অভিযানের সময় উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে উদ্ধার হওয়া ফেন্সিডিল জব্দ করা হয়।
র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

র‍্যাব-৬, সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ বলেন, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT