ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে প্রচুর বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় পরিণত

author
ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১০:৪৮
ad003
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার গত তিনদিন থেকে প্রচুর বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা পানিতে মহারশি নদী আজ বৃহস্পতিবার প্লাবিত হয়ে পড়ে | দুপরের আগে নদী প্লাবিত হয়ে আশপাশের বাড়ি ঘর ও কৃষকদের সবজির  আবাদ সহ পুকুরের মাছ ক্ষতি সাধিত হয় | 

পানি নিস্কাশনের ব্যবস্থা না থাকার ফলে পানি  দ্রুত বৃদ্ধি পেতে থাকে | দুপুরের পর থেকে ঝিনাইগাতী সদর বাজারে পানি প্রবেশ করে ব্যবসায়ীদের ক্ষতি ও জনসাধারণের চলাফেরার ব্যাপক বিঘ্ন ঘটে | উপজেলার নিন্ম অঞ্চলে পানি প্রবেশ করে কৃষকদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে | 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-আমীন উপজেলাবাসীর প্রাণের দাবির সাথে একমত পোষণ করে সরকারি কর্মকর্তা হয়েও শহর রক্ষা বাঁধ, নদী খনন ও দখল মুক্ত করার জন্যে উর্ধতন কর্তৃপক্ষের নিকট দাবি জানিয়ে কাজ করবেন বলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন | এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী  ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল ইসলাম উপস্থিত ছিলেন | এ রিপোর্ট লেখা পর্যন্ত সদর বাজারের পানি ভাটি এলাকায় নামতে শুরু করেছে |
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT