ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দুপচাঁচিয়ায় ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ গ্রেপ্তার ১

author
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত : ৯ জুলাই, ২০২৬ সকাল ১১:২৫
ad003
দুপচাঁচিয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ সানোয়ার হোসেন(৩২) নামের একজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত সানোয়ার উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বনতেঁতুলিয়া গ্রামের মৃত লছির প্রামানিকের ছেলে। ৯জুলাই বৃহস্পতিবার সকালে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান ১হাজার টাকার নোটের বান্ডিলে মোট ২লাখ ২২হাজার টাকার জাল নোট সহ একজনকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সানোয়ারকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT