মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার সকালে এক বর্ণাঢ্য র্যালি আদালত সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারে উপ-পরিচালক মোঃ ফারুক আলম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ ফখরুল ইসলাম, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদ, যায়যায়দিনের স্টাফ রিপোর্টার মোঃ আব্দুল ওয়াদুদ, হাওড়া রক্ষা আন্দোলনের নেতা খসরু চৌধুরীসহ অনেকে। পরে শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট প্রদান করা হয়।