ঢাকা | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ইং | ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মোহনপুরে মহসিন কৃষি ঘরে জরিমানা

author
মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত : ১০ জুলাই, ২০২৬ সকাল ৫:৩১
ad003
রাজশাহীর মোহনপুর উপজেলার শ্যামপুর হাটে অবস্থিত মেসার্স মহসিন কৃষি ঘরে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আব্দুল মতিনের প্রসিকিউশনে পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিতে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ কৃষিপণ্য সংরক্ষণ ও বিক্রি, পণ্যের লেবেল পরিবর্তন (অল্টার) এবং অনুমোদনহীন পণ্য বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ পণ্য জব্দ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার পুলিশ সদস্যদের সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করেন। উপজেলা প্রশাসন জানায়, জনস্বার্থে এবং নিরাপদ ও মানসম্মত কৃষি উপকরণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সংবাদটি শেয়ার করুন :
প্রতিবেদকের তথ্য
SHA.AZH

SHA.AZH

© স্বত্বাধিকারঃ যায়যায়দিন
কারিগরী সহযোগিতায় MULTISOFT